1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

যে পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩৪৭ বার দেখা হয়েছে

স্কটল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় ওমানের বিপক্ষে একাদশে সুযোগ পাননি সৌম্য সরকার। ওমানের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ের ম্যাচে সৌম্যর পরিবর্তে ওপেনিংয়ে খেলছেন মোহাম্মদ নাঈম শেখ।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ দল। ওমানের আল আমিরাতে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ওমান। বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দলকে নিজেদের শেষ দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জিততে হবে।

শুধু তাই নয়, প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ায় টাইগারদের জন্য সমীকরণ কঠিন হয়ে গেছে। শেষ দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ের পাশাপাশি রান রেটেও এগিয়ে থাকতে হবে বাংলাদেশকে। তাহলেই বিশ্বকাপের মূলপর্বে খেলার টিকিট নিশ্চিত হবে।

বাংলাদেশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ওমান: জিশান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, জতিন্দর সিং, কাশ্যপ প্রজাপতি, খাওয়ার আলি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দিপ গোউদ, কলিমুল্লাহ, বিলাল খান ও নাসিম খুশি।

ওমান: আকিব ইলিয়াস, জতিন্দর সিং, কাশ্যপ প্রজাপতি,  জিশান মাকসুদ (অধিনায়ক),  মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দিপ গোউদ, নাসিম খুশি, কলিমুল্লাহ, ফায়াজ বাট ও বিলাল খান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026