1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

নাম পাল্টাবে ফেসবুক, কী হবে?

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ২৮৭ বার দেখা হয়েছে

নাম পরিবর্তনের পরিকল্পনা করেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুক। মেটাভার্স পরিকল্পনার প্রতিফলন হয় এমন নাম বেছে নেয়ার পরিকল্পনা করেছে শীর্ষ সামাজিক মাধ্যমটি। ঘোষণা আসছে অক্টোবরই।

সংশ্লিষ্ট গোপন সূত্রের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, ভার্জ জানিয়েছে, ২৮ অক্টোবর ফেসবুকের বার্ষিক “কানেক্ট” সম্মেলনে নতুন নাম ঘোষণার পরিকল্পনা করেছেন প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। তবে আরও আগেই ঘোষণা চলে আসতে পারে– পুরো বিষয়টির সঙ্গে সরাসরি জড়িত এক গোপন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভার্জ।

অন্যদিকে ভার্জের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বার্তাসংস্থা রয়টার্সকে ফেসবুক বলেছে, “গুজব বা জল্পনা-কল্পনা” নিয়ে মন্তব্য করে না ফেসবুক।

সম্ভাব্য নাম পরিবর্তনের খবর এমন সময়ে এলো যখন ব্যবসায়িক কৌশল নিয়ে নানা দিক থেকে মার্কিন সরকারের ব্যাপক চাপের মুখে আছে ফেসবুক। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জোট বেঁধে অনুসন্ধানে নেমেছেন যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দলের প্রতিনিধিরা, যা অনেক হিসেবেই বিরল ঘটনা।

ভার্জের প্রতিবেদন বলছে, নাম পাল্টে “রিব্র্যান্ডিং”-এর ঘটনা ঘটলে নতুন নামের মূল প্রতিষ্ঠানের অধিনস্থ সেবায় পরিণত হবে ফেসবুকের সোশাল মিডিয়া অ্যাপ। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং অকুলাসের মতো আরেকটি সেবায় পরিণত হবে ফেসবুকের সামাজিক মাধ্যম নির্ভর ব্যবসা। নতুন নামের মূল প্রতিষ্ঠানের অধীনে থাকবে এর সবগুলো।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026