1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ নভেম্বর, ২০১৭
  • ১৮৪ বার দেখা হয়েছে

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড ও জাপানের মিৎসুই এন্ড কোং লিমিটেডের মধ্যে আজ মাতারবাড়িতে ৫০০-৬০০ মেগাওয়াট ক্ষমতার একটি কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে কোল পাওয়ার জেনারেশন কোম্পানির সম্মেলনকক্ষে সমঝোতা স¥ারক স্বাক্ষরিত হয়েছে। এর জ্বালানি হবে আমদানিকৃত এলএনজি। যৌথ কোম্পানির মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে এবং ডিসেম্বর-২০২১ সাল নাগাদ উৎপাদনে আসবে বলে আশা করা হচ্ছে।
কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের পক্ষে কোম্পানির সচিব মোঃ মিজানুর রহমান এবং জাপানের মিৎসুই এন্ড কোং লিমিটেড (এশিয়া প্যাসিফিক)-এর প্রকল্প অবকাঠামো বিভাগের মহাব্যবস্থাপক ইউজি উয়েদা সমঝোতা স¥ারকে স্বাক্ষর করেন।
চুক্তি শেষে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কাশেম সহ মিৎসুই এন্ড কোং লিমিটেডের প্রতিনিধিবৃন্দ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে সচিবালয়ে সাক্ষাৎ করেন এবং এ প্রকল্প বাস্তবায়ন পরিকল্পনা অবহিত করেন। প্রতিমন্ত্রী মিৎসুই লিমিটেডের এই বিনিয়োগকে স্বাগত জানিয়ে বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আরো বিনিয়োগের আহ্বান জানান।
বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন এসময় উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026