1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

আবারও নিজের মোটরবাইকে আগুন, পুলিশ যা জানাল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ২৮৩ বার দেখা হয়েছে

আবারও মোটরবাইকে আগুন। চালক নিজেই তার বাইকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে।

এ ঘটনার পর পুলিশ বলছে, এই চালকের আগে দুটি মামলা ছিল। মামলাগুলো না ভাঙানোয় আজ সার্জেন্ট আরও এক হাজার টাকা জরিমানা করলে কিছু দূর গিয়ে তিনি তার মোটরবাইকে আগুন ধরিয়ে দেন।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর পুরান ঢাকার পলাশী এলাকায় এ ঘটনা ঘটে। বিকেলে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোরশেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ দুপুরে ট্রাফিক সার্জেন্টের কাছ থেকে মামলা খাওয়ার পর ইলিয়াস মিয়া (৩০) নামের ওই ব্যক্তি নিজের ডিসকোভারি-১২৫ সিসি মডেলের মোটরবাইকে আগুন ধরিয়ে দেন। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে সার্জেন্ট তাকে এক হাজার টাকা জরিমানা করতে গেলে হতাশা ও রাগে তিনি এ কাজ করেন।

ওসি বলেন, মোটরবাইক ইলিয়াস মিয়ার আগে কাপড়ের দোকান ছিল। করোনার কারণে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় কয়েক মাস আগে থেকে তিনি অ্যাপসে রাইড শেয়ারিং শুরু করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, দুপুর সোয়া ২টার দিকে পলাশী এলাকায় বাইকার নিজের বাইকে আগুন ধরিয়ে দেন।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর বাড্ডায় ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন রাইড শেয়ারিং প্লাটফর্ম ‘পাঠাও’র এক চালক।

ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও’তে দেখা যায়, ওই মোটরসাইকেলের চালক মামলা সংক্রান্ত কোনো বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। পাশাপাশি তিনি নিজের মোটরবাইকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এসময় আশপাশে লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও তিনি তাদের বাধা দেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026