1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

ইভ্যালির নবগঠিত বোর্ডের প্রথম বৈঠক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ২১২ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির নতুন বোর্ডের প্রথম সভা শুরু হয়েছে। ‍আজ মঙ্গলবার দুপুর ১২টায় বাণিজ্য মন্ত্রণালয়ে এ সভা শুরু হয়। সেখানে নতুন বোর্ডের চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত রয়েছেন। নতুন বোর্ডের প্রথম সভায় বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে।

জানা গেছে, ইভ্যালির বর্তমান অবস্থা, দায়-দেনা, সম্পদের পরিমাণ, পরিচালনার প্রক্রিয়া, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সভায় প্রাথমিক আলোচনা হবে। নাম প্রকাশ না করার শর্তে বোর্ডের এক সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন, প্রতিষ্ঠানটি কীভাবে পরিচালনা করা যায়, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কী হবে- এসব বিষয়ে বৈঠকে আলোচনা হবে। যেহেতু প্রতিষ্ঠানটি অনেক সাধারণ মানুষের স্বার্থসংশ্লিষ্ট; তাই  কীভাবে এটি বাঁচানো যায় সেদিকে লক্ষ্য রাখা হবে। এটি বোর্ডের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া কারাগারে থাকা প্রতিষ্ঠানটির সিইও রাসেলের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা যায় কি না, এতে কোনো আইনি বাধা আছে কি না, এসব বিষয়ে সার্বিক বিষয়েও আলোচনা করবে বোর্ড।

প্রসঙ্গত, ইভ্যালির অবসায়ন চেয়ে গত ২২ সেপ্টেম্বর কোম্পানি আদালতে ইভ্যালি অবসায়নে কমিটি গঠনের আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে ১৮ অক্টোবর ইভ্যালির ব্যবস্থাপনার জন্য আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে পাঁচ সদস্যের বোর্ড গঠন করে দেন হাইকোর্ট। বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ বোর্ড গঠন করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026