1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

বিমান ও পর্যটন মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭
  • ১৯২ বার দেখা হয়েছে

ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা আজ সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সাথে সচিবালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা বলেন, ভারতের উত্তরপূর্বাঞ্চলের সাথে বিনিয়োগ ও বাণিজ্যে বিপুল সম্ভাবনা বাংলাদেশের রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগিয়ে দু’দেশই লাভবান হতে পারে। এসময় হাইকমিশনার মনিপুরের ইম্পলে অনুষ্ঠিতব্য ‘নর্থ ইস্ট সামিটে’র বিষয়ে মন্ত্রীর সাথে আলোচনা করেন।
মন্ত্রী বিভিন্ন সীমান্ত পয়েন্ট বিশেষ করে পেট্রাপোল সীমান্তে সিএন্ডএফ এজেন্ট ও মাল্টিপল ভিসা হোল্ডারদের ক্ষেত্রে সৃষ্ট জটিলতা দ্রুত সময়ে নিরসনের বিষয়টি উল্লেখ করলে দ্রুততম সময়ের মধ্যে এর সুরাহা হবে বলেন হর্ষ বর্ধন শ্রিংলা।
দু’দেশের মধ্যে ক্রমেই আকাশপথে যোগাযোগ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৭৮ সালে স্বাক্ষরিত এয়ার সার্ভিস এগ্রিমেন্ট (এএসএ) রিভিউ প্রসঙ্গে হাইকমিশনার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী এ ব্যাপারে পদক্ষেপের আশ্বাস প্রদান দেন। খান জাহান আলী বিমানবন্দর নির্মাণ ও সৈয়দপুর বিমানবন্দরে বিনিয়োগের আগ্রহ ব্যক্ত করে হাইকমিশনার বলেন, এর মাধ্যমে আকাশ ও সমুদ্রপথে বিনিয়োগ, বাণিজ্য ও পর্যটনে নতুন মাত্রা যোগ করবে।
এ ছাড়াও বৈঠকে ঢাকা-গৌহাটি-বাগডোগরা রুটে দ্রুত বিমান যোগাযোগ শুরুর ওপর গুরুত্বারোপ
করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026