1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার

ব্যাংক কর্মকর্তার ৫ বছরের জেল, ১০ লাখ জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ১৮১ বার দেখা হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি

প্রতারণা করে ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় হাফিজুর রহমান (৫৫) নামের এক ব্যাংক কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক আশরাফুল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত হাফিজুর রহমান দৌলতপুর উপজেলার তারাগুনিয়া কৈপাল গ্রামের বাসিন্দা মৃত আজগার আলীর ছেলে। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক কার্যালয় কুষ্টিয়াতে পরিদর্শক পদে চাকরিরত আছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৭ সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি সময়কালে কৃষি ব্যাংক দৌলতপুর উপজেলার ডাংমরকা শাখায় কর্মরত থাকাবস্থায় ভুয়া নাম-ঠিকানার ব্যক্তির নামে ঋণ ফাইল তৈরি করে তা অনুমোদন দিয়ে টাকা উত্তোলন এবং পরবর্তীতে কিস্তি আদায়সহ আদায়কৃত ব্যাংকের টাকা নির্ধারিত হিসেবের অনুকূলে জমা না দিয়ে তার আত্মসাত করেন ব্যাংক পরিদর্শক হাফিজুর রহমান।

অভিযোগ পেয়ে ২০১৬ সালের ২২ নভেম্বর সমন্বিত দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া কার্যালয়ের তৎকালীন উপ-পরিচালক আব্দুল গাফফার বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৪ জুন আসামির বিরুদ্ধে প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ প্রাথমিক সত্যতার ভিত্তিতে আদালতে চার্জশিট দেন দুদকের ওই কর্মকর্তা।

সমন্বিত দুদক কুষ্টিয়ার কৌঁসুলি অ্যাড. আল-মুজাহিদ হোসেন মিঠু জানান, দীর্ঘ সাক্ষ্য-শুনানি শেষে অর্থ আত্মসাতে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026