1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী

ইয়েমেনে সৌদি জোটের হামলা, নিহত ৯৫

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ১৭৯ বার দেখা হয়েছে

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ৯৫ হাউছি বিদ্রোহী নিহত হয়েছেন। ইয়েমেনের উত্তরাঞ্চলের তেল-গ্যাস সমৃদ্ধ মারিব শহরের কাছে চালানো এ হামলায় প্রাণহানির এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে আরব নিউজ।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনের উত্তরাঞ্চলের মারিব শহরের পার্শ্ববর্তী আল-জুবা ও আল-কাসারা নামের দু’জেলায় হাউছি বিদ্রোহীদের অবস্থানে বিমান হামলার মাধ্যমে ২২ স্থানে সামরিক অভিযান চলানো হয়।

এসব হামলায় ৯৫ হাউছি বিদ্রোহী নিহত ও ১১ সামরিক যান ধ্বংস হয়। ওই দু’জেলা মারিব শহর থেকে যথাক্রমে ৫০ কি.মি. ও ৩০ কি.মি. দূরে অবস্থিত।

সৌদি জোটের দাবি, গত ১১ অক্টোবর থেকে মারিব ও এর আশপাশের অঞ্চলে চালানো বিমান হামলায় প্রায় দু’হাজার হাউছি বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। তবে ইরান সমর্থিত হাউছি বিদ্রোহীরা সৌদি জোটের এমন দাবিকে অস্বীকার করেছে।

সূত্র : আরব নিউজ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026