1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী

আল-জাজিরা’র খবর আফ্রিকায় প্রথম ডিজিটাল মুদ্রা চালু করল নাইজেরিয়া

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ১৭৬ বার দেখা হয়েছে

আফ্রিকার প্রথম দেশ হিসেবে ডিজিটাল মুদ্রা চালু করেছে নাইজেরিয়া। নতুন এই ডিজিটাল মুদ্রার নাম ই-নাইরা। নাইজেরিয়া হচ্ছে বিশ্বের খুব অল্প কিছু দেশের মধ্যে অন্যতম যা ইলেকট্রনিক মানি সিস্টেম চালু করলো।

দেশটির নেতারা আশা করেন যে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধিতে এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করবে এই ডিজিটাল মুদ্রা।

নাইজেরিয়া সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল মুদ্রা সিবিডিসি-র আনুষ্ঠানিক উদ্বোধন গত সোমবার আবুজার রাষ্ট্রীয় ভবনে শীর্ষ সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। নাইজেরিয়ার রাষ্ট্রপতি মুহাম্মাদু বুহারি ই-নাইরা মুদ্রা উন্মোচন করেন।

 

এ সময় তিনি বলেন, এটি পরবর্তী দশকে নাইজেরিয়ার মোট অভ্যন্তরীণ উৎপাদন ২৯ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। ই-নাইরা অ্যাপটি চালু করা হয়েছে এবং এটি চালু করার পরপরই নাগরিকদের ডাউনলোড করার জন্য উন্মুক্ত করা হয়েছে।

ডিজিটাল মুদ্রা হল অর্থপ্রদানের একটি মাধ্যম যা সম্পূর্ণ ইলেকট্রনিকভাবে করা হয়। অন্যান্য প্রকারের মধ্যে রয়েছে ক্রিপ্টোকারেন্সি যা কর্তৃপক্ষ ফেব্রুয়ারিতে নিষিদ্ধ করেছিল। কারণ হিসেবে কর্তৃপক্ষ জানিয়েছিল এর অস্থিতিশীলতা নাগরিকদের বিশাল আর্থিক ঝুঁকির সম্মুখীন করেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026