1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

জামিন পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ২৮১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই মামলায় ক্রিকেটার নাসির হোসেন, তামিমা সুলতানা এবং সুমি আক্তার আজ রোববার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি নিয়ে তাঁদের ১০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

গত ৩০ সেপ্টেম্বর ক্রিকেটার নাসির, তামিমা সুলতানা ও তাঁর মা সুমি আক্তারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত সেদিন পিবিআইয়ের প্রতিবেদন আমলে নিয়ে মামলার আসামি ক্রিকেটার নাসিরসহ তিনজনকে ৩১ অক্টোবর আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন।

মামলার তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, তালাক যথাযথভাবে হয়নি জেনেও ক্রিকেটার নাসিরের তামিমাকে বিয়ে করার অভিযোগের সত্যতা মিলেছে। ডাক বিভাগের মাধ্যমে তালাকের নোটিশটিও সঠিক নয়। এখানে জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। তালাক না হওয়ার তথ্য জানা সত্ত্বেও তালাক হয়েছে, এমন তথ্য প্রচার করায় ক্রিকেটার নাসির, তাঁর স্ত্রী তামিমা ও তামিমার মা সুমি আক্তারের বিরুদ্ধে মানহানির অভিযোগ আনা হয়েছে প্রতিবেদনে।

গত ২৪ ফেব্রুয়ারি আইনবহির্ভূতভাবে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তাঁর স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে মামলা করেন তামিমার ‘সাবেক স্বামী’ রাকিব হাসান।

গত ১৪ ফেব্রুয়ারি ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানার বিয়ে হয়। এরপর নতুন করে বিতর্ক ওঠে এই ক্রিকেটারকে ঘিরে। তামিমা সুলতানা তাঁর আগের স্বামীকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এমন অভিযোগ তুলে সাধারণ ডায়েরি (জিডি) করেন রাকিব হাসান। জিডিতে তামিমার সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করেন রাকিব।

জিডিতে তিনি দাবি করেছেন, তামিমার সঙ্গে তাঁর (রাকিবের) ১১ বছরের সংসার। তাঁদের আট বছরের একটি মেয়েও আছে। কিন্তু সব ফেলে নাসিরকে বিয়ে করায় থানায় অভিযোগ করেন তিনি।

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নাসিরের স্ত্রী পেশায় কেবিন ক্রু। কাজ করেন বিদেশি একটি এয়ারলাইনসে। বিয়ের অনুষ্ঠানে পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। নাসিরের বিয়ের অনুষ্ঠানে অনেক ক্রিকেটারও উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নাসিরের বিয়ের ছবি ছড়িয়ে পড়ে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026