1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

ব্রাজিলে বাংলাদেশি পণ্যের ডিউটি ফ্রি এক্সসেস সুবিধার জন্য বাণিজ্যমন্ত্রীর আহ্বান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭
  • ১৯৩ বার দেখা হয়েছে

বাংলাদেশি পণ্য ব্রাজিলের বাজারে অধিক পরিমাণে প্রবেশের ক্ষেত্রে ব্রাজিলের কাছে ডিউটি ফ্রি এক্সসেস সুবিধার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত জোআও তাবাজারা দ্য অলিভিয়ারা জুনিয়র (ঔঙঅঙ ঞঅইঅঔঅজঅ উঊ ঙখওঠঊওজঅ ঔটঘওঙজ) আজ বাণিজ্যমন্ত্রীর সাথে তাঁর সচিবালয়স্থ দপ্তরে সাক্ষাৎকালে মন্ত্রী এ আহ্বান জানান।
রাষ্ট্রদূত ডিউটি ফ্রি এক্সসেসের সুবিধার বিষয়টি তাঁর সরকারের সক্রিয় বিবেচনায় থাকবে বলে আশ্বাস দেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক এবং বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করেন।
বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে ব্রাজিলের বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে বাণিজ্যমন্ত্রী আহ্বান জানান। তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চলে বিদেশি অর্থ বিনিয়োগ সরকার শতভাগ ইক্যুইটি সুবিধা দিচ্ছে। মন্ত্রী জানান, বাংলাদেশ ব্রাজিল থেকে ২০১৬-১৭ অর্থবছরে ১১৫২ দশমিক ২০ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে, বিপরীতে ১১৫ দশমিক ৬৪ মিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে। তিনি আরো জানান, বাংলাদেশ ব্রাজিল থেকে মূলত চিনি ও তুলা আমদানি করে পাশাপাশি গার্মেন্টস পণ্য, ফুটওয়্যার, ঔষধ ও সিরামিকস পণ্য রপ্তানি করে।
#

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026