1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী

আফগানিস্তানে বিয়ে বাড়িতে গান বন্ধ না করায় তালেবানের গুলি, নিহত ৩

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ১৯০ বার দেখা হয়েছে

আফগানিস্তানে নানগারহর প্রদেশে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গান বন্ধ না করায় গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। দুই হামলাকারী নিজেদের তালেবানের সদস্য দাবি করলেও বিষয়টি অস্বীকার করেছে নতুন আফগান সরকার।

 

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ শনিবার বলেন, হামলাকারী তিনজনের মধ্যে দুজনকে আটক করা হয়েছে। তারা তালেবান সদস্য নয় বলে উল্লেখ করেন তিনি।

 

এই মুখপাত্র বলেন, নানগারহর প্রদেশের একটি গ্রামে তিন ব্যক্তি তালেবানের পরিচয় দিয়ে প্রবেশ করেন এবং গান বন্ধ করার নির্দেশ দেন। এরপর গুলিতে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। আটক দুজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। অপর হামলাকারীকেও ধরার চেষ্টা চলছে বলে জানান তিনি।

 

তালেবানের এই মুখপাত্র আরও বলেন, ঘটনাস্থল থেকে যাদের আটক করা হয়েছে, যারা ইসলামিক আমিরাতের পরিচয় দিয়েছে নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য, তাদেরকে শরিয়াহ আইন অনুযায়ী বিচারের জন্য হস্তান্তর করা হবে। তালেবান সরকারের নানগারহর প্রদেশের মুখপাত্র কাজী মোল্লাহ আদেল হামলার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি।

 

ভুক্তভোগী পরিবারের এক সদস্য বলেন, যখন গান বাজনা চলছিল ঠিক তখনই তালেবান যোদ্ধারা গুলি করেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, এক তরুণ একটি আলাদা রুমে গান বাজানোর সময় তালেবানের তিনজন প্রবেশ করেন এবং গুলি করা শুরু করেন। আহত দুজনের অবস্থাও গুরুতর বলে জানান তারা।

 

তালেবানের আগের শাসনকালেও দেশটিতে গান বাজনা নিষিদ্ধ ছিল। ১৯৯৬ থেকে ২০০১ সালে কড়াকড়ি নিয়ম জারির পর কেউ তা অমান্য করলে তাকে শরিয়াহ আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করতো তালেবান সরকার। সূত্র: দ্যা গার্ডিয়ান

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026