1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী

​ বহুজাতিক কোম্পানির ওপর বসছে ১৫ শতাংশ বৈশ্বিক কর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ২১১ বার দেখা হয়েছে

বড় বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ন্যূনতম ১৫ শতাংশ বৈশ্বিক কর বসানোর সিদ্ধান্ত নিয়েছেন জি-২০ সম্মেলনের নেতারা। আগামীকাল সোমবার (১ নভেম্বর) এ সংক্রান্ত নিয়মকানুন তারা ঠিক করবেন। রবিবার (৩১ অক্টোবর) এসব জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইতালির রোমে চলছে অর্থনৈতিকভাবে বিশ্বের শীর্ষ ২০ দেশের সম্মেলন জি-২০। সম্মেলনে বৈশ্বিক করের সিদ্ধান্তকে ‘গেম চেঞ্জার’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, এই সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো পৃথিবীর ৮০ শতাংশ অর্থনীতির অধিকারী। তারা বৈশ্বিক ন্যূনতম করের প্রতি তাদের সমর্থন স্পষ্ট করেছেন।

 

বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সরকারগুলোর মধ্যে কয়েক দশকের কর প্রতিযোগিতার অবসান ঘটানো এই নিয়মের লক্ষ্য। একইসঙ্গে কম করের এখতিয়ারে অফিস স্থাপন করে কর এড়ানোর কৌশলও আর খাটাতে পারবে না বৈশ্বিক কোম্পানিগুলো।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026