1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

শান্তি-উন্নয়নের সুফল প্রতিঘরে পৌঁছুতে সমাজতন্ত্র —তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭
  • ১৮৪ বার দেখা হয়েছে

সমাজতন্ত্রকে শান্তি ও উন্নয়নের সুফল ঘরে ঘরে পৌঁছুতে সবচেয়ে কার্যকর চেতনা বলে বর্ণনা করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মুক্তিযুদ্ধে গেরিলা প্রশিক্ষক ও বলিষ্ঠ সমাজতান্ত্রিক নেতা আ ফ ম মাহবুবুল হকের শোকসভায় মন্ত্রী বলেন, সমাজতন্ত্র যেমন চাষি-শ্রমিক-মজুরদের গণতন্ত্রে অংশ নিতে শেখায়, তেমনি জঙ্গিবাদ, দুর্নীতি ও বৈষম্য দূর করার সংগ্রামকেও এগিয়ে নেয়। তাই সমৃদ্ধির সুফল প্রতিঘরে পৌঁছুতে এটি সবচেয়ে কার্যকর পথ। একারণেই সংবিধানে সমাজতন্ত্র জাতীয় চার মূলনীতির অন্তর্ভুক্ত, বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, আ ফ ম মাহবুবুল হক ছিলেন সমাজতন্ত্রের লক্ষ্য সামনে রেখে মুক্তিযুদ্ধসহ সকল জাতীয় ও গগণতান্ত্রিক সংগ্রামে অংশ নেবার মৃত্যুঞ্জয়ী উদাহরণ। রাজনীতিতে তার আপোশহীন লড়াই এ দেশের বামপন্থী নেতাদের পথ দেখাবে। বাসদ সভাপতি আ স ম আব্দুর রবসহ বিশিষ্ট মুক্তিযোদ্ধাবৃন্দ, সমাজতান্ত্রিক রাজনীতিক ও গবেষকগণ সভায় হƒদয়গ্রাহী বক্তব্য রাখেন।
মস্তিষ্কে রক্তক্ষরণের পর আ ফ ম মাহবুবুল হক গত ১০ নভেম্বর কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
#

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026