1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭
  • ১৯৪ বার দেখা হয়েছে

দশম জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৮তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি আবদুল মতিন খসরুর সভাপতিত্বে কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, মোঃ তাজুল ইসলাম চৌধুরী এমপি, সফুরা বেগম এমপি, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও এ্যাডভোকেট সাহারা খাতুন এমপি বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে ওয়ান স্টপ সার্ভিস বিল, ২০১৭ এবং বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তিসহ মামলার জট কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটি “ওয়ান স্টপ সার্ভিস বিল, ২০১৭” এর উপর পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করে এবং প্রয়োজনীয় সংশোধন ও সংযোজনী সহকারে পরবর্তী কমিটি বৈঠকে উপস্থাপন করার সুপারিশ করে। বৈঠকে ৩০ লাখ বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিচারক নিয়োগের প্রক্রিয়া ত্বরান্বিত করার সুপারিশ করা হয়।

বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব এবং আইন ও বিচার বিভাগের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026