1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭
  • ১৯৯ বার দেখা হয়েছে

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।

আজ কুতুপালং-১ ক্যাম্পে ১ হাজার ৬২ জন পুরুষ, ১ হাজার ৪ শত ৩৬ জন নারী মিলে ২ হাজার ৪ শত ৯৮ জন, কুতুপালং-২ ক্যাম্পে ৯ শত ৯৮ জন পুরুষ, ১ হাজার ৩ শত ৪১ জন নারী মিলে ২ হাজার ৩ শত ৩৯ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৪ শত ২২ জন পুরুষ, ৪ শত ৮৯ জন নারী মিলে ৯ শত ১১ জন, থাইংখালী -১ ক্যাম্পে ৭ শত ৪৪ জন পুরুষ, ৮ শত ৮৩ জন নারী মিলে ১ হাজার ৬ শত ২৭ জন, থাইংখালী -২ ক্যাম্পে ৯ শত ৩০ জন পুরুষ, ১ হাজার ৭০ জন নারী মিলে ২ হাজার জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ২০ জন পুরুষ, ৬ শত ৬৫ জন নারী মিলে ১ হাজার ৬ শত ৮৫ জন, শামলাপুর ক্যাম্পে ৫ শত ২ জন পুরুষ, ৪ শত ৯২ জন নারী মিলে ৯ শত ৯৪ জন এবং পুরোদিনে ৭টি কেন্দ্রে মোট ১২ হাজার ৫৪ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।
আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৫ লাখ ৮৬ হাজার ৫ শত ৭২ জনের নিবন্ধন করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত ৩৬ হাজার ৩ শত ৭৩ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে।
উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক ২৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকের সংখ্যা ৬ লাখ ৩০ হাজার ৮ শত ২২ জন। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026