1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

রংপুরে পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যু: থানা ঘেরাও

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩৩২ বার দেখা হয়েছে

রংপুর ও কাউনিয়া প্রতিনিধি

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ দালালহাট এলাকায় পুলিশের ধাওয়ায় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী হারাগাছ থানা ঘেরাও করে বিক্ষোভ করছে। এসময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

জানা গেছে, নিহত ব্যক্তির নাম তাজুল ইসলাম (৫৫)। তিনি দালালহাট এলাকার বাসিন্দা।

সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঘটনার সূত্রপাত ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ অব্যাহত রেখেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় তাজুল ইসলামকে গাঁজাসহ আটক করে পুলিশ। এসময় পুলিশের ধাওয়ায় অজ্ঞান হয়ে পড়েন তিনি। পুলিশ তাঁকে মারধর করলে ঘটনাস্থলেই হাতকড়া পরা অবস্থায় তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মৃতের আত্মীয়-স্বজনসহ স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে প্রথমে রংপুর-হারাগাছ সড়ক অবরোধ করেন। পরে তাঁরা হারাগাছ থানা ঘেরাও করেন। এসময় তাঁরা পুলিশের দুইটি পিকআপ ভাঙচুর করা হয়।

পুলিশের ধাওয়ায় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে থানায় এলাকাবাসীর হামলাপুলিশের ধাওয়ায় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে থানায় এলাকাবাসীর হামলা। ছবি: আজকের পত্রিকা

তাৎক্ষণিকভাবে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026