1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন

নাইজেরিয়ায় ভবন ধসে নিহত ৪, আটকা বহু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ২১১ বার দেখা হয়েছে

নাইজেরিয়ার রাজধানী লাগোসে নির্মাণাধীন একটি বহুতল ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভবনটির ভেতরে অনেকে আটকে রয়েছে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, লাগোসের ইকোয়িতে নির্মাণাধীন ২১ তলার ভবনটি স্থানীয় সময় গত সোমবার ধসে পড়ে। এর পরপরই উদ্ধারকর্মীরা কাজ শুরু করলেও ভবনটির ভেতরে ঠিক কতজন আটকে আছে, সেই সংখ্যা নিশ্চিত করতে পারেননি তাঁরা। ইতিমধ্যে কয়েকজনকে জীবিত উদ্ধারও করা হয়েছে।

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম ফারিনলোয়ি জানিয়েছেন, ধসে পড়া ভবনটির ভেতর থেকে চারজনকে জীবিত এবং চারজনকে মৃত উদ্ধার করা হয়েছে।

লাগোস পুলিশ কমিশনার হাকিম ওদুমসু আটকে পড়ার সংখ্যা নিয়ে কোনো তথ্য জানাতে পারেননি। তিনি বলেন, `ভিড় নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য আমরা সেনাবাহিনীকেও আনার চেষ্টা করছি।’

ভবনটির চারজন নির্মাণশ্রমিক বার্তা সংস্থা এএফপিকে জানান, ধসে পড়ার সময় কয়েক ডজন মানুষ ভবনটির ভেতরে কাজ করছিলেন।

পিটার আজাবি নামে ২৬ বছর বয়সী ভবনটির এক শ্রমিক বলেন, `ভবনে অন্তত ৪০ জন ছিলেন, ১০ জনের মরদেহ দেখেছি। কারণ আমি ধ্বংসস্তূপের মধ্যে গিয়েছি। মারা যাওয়াদের মধ্যে একজন আমার কাছের ছিল।’

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় প্রায়ই ভবনধসের ঘটনা ঘটে। ভবন নির্মাণের নীতিমালা খুব কমই মানা হয় দেশটিতে। এ ছাড়া ভেজাল ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগও প্রায়ই পাওয়া যায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026