1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন

কাবুলের হাসপাতালে জোড়া বিস্ফোরণে নিহত ২০, আহত ৪৩

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ২৪৪ বার দেখা হয়েছে
কাবুলে আফগানিস্তানের সবচেয়ে বড় সামরিক হাসপাতালে অন্তত দুটি বিস্ফোরণের পর এই গুলিবর্ষণের ঘটনায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অন্তত ২০ জন নিহত হয়েছেন। একজন চিকিৎসক ও তালেবান প্রতিনিধিদের বরাতে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, মঙ্গলবারের এ ঘটনায় আরও অন্তত ৪৩ জন আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ হামলার দায় স্বীকার না করলেও খোরাসান আইএস এই হামলায় জড়িত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তালেবান সূত্র আল-জাজিরাকে জানিয়েছে, এটা সম্ভবত একটা আত্মঘাতী বিস্ফোরণ। একজন ব্যক্তি মোটরসাইকেলে এসে হাসপাতালে ঢোকার পথে এই বিস্ফোরণ ঘটিয়েছে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সায়ীদ খোস্তি জানিয়েছেন, ৪০০ শয্যার সরদার মোহাম্মদ দাউদ খান হাসপাতালের গেটে বিস্ফোরণগুলো ঘটেছে। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করার কথা জানিয়েছেন তিনি। বিস্ফোরণস্থল থেকে তিন কিলোমিটার দূরে ইতালীয় ত্রাণ গোষ্ঠী ইর্মাজেন্সির একটি ট্রমা হাসপাতাল আছে। আহতদের সেখানে নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের শেয়ার করা ছবিতে কাবুলের কেন্দ্রস্থলের সাবেক কূটনৈতিক জোন ওয়াজির আকবার খান এলাকার কাছে ঘটনাস্থলের ওপরে ধোঁয়ার কু-ুলি দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই এলাকার ওপর দিয়ে অন্তত দুটি হেলিকপ্টার উড়তে দেখা গেছে। এদিকে আফগানিস্তানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এক প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইসলামিক স্টেটের (আইএস) বেশ কিছু সংখ্যক জঙ্গি হাসপাতালটিতে প্রবেশ করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
দাউদ খান হাসপাতাল থেকে পালিয়ে আসা একজন স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, তিনি বড় ধরনের একটি বিস্ফোরণের শব্দ শোনার পর কয়েক মিনিট ধরে চলা গুলির শব্দ পেয়েছেন। এর প্রায় ১০ মিনিট পর দ্বিতীয় আরেকটি আরও বড় বিস্ফোরণের শব্দ পান। বিস্ফোরণ ও গুলির ঘটনা হাসপাতালটির ভেতরেই ঘটেছে কি না তা পরিষ্কার নয় বলে জানিয়েছেন তিনি।
২০১৭ সালে এই দাউদ খান হাসপাতালে সুপরিকল্পিত একটি হামলা চালিয়ে ৩০ জনেরও বেশি লোককে হত্যা করেছিল আইএস। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে মসজিদসহ আফগানিস্তানের বিভিন্ন লক্ষ্যে ধারাবাহিক হামলা
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026