1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার

সিরাজগঞ্জ-৬ আসনে নৌকার জয়

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ১৭৬ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জ সংবাদদাতা

সিরাজগঞ্জ-৬ আসনের (শাহজাদপুর) উপনির্বাচনে  বিপুল ভোটের ব্যবধানে জিতেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেরিনা জাহান কবিতা। তিনি পেয়েছেন এক লাখ ১০ হাজার ৫৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোক্তার হোসেন (লাঙল) পেয়েছেন মাত্র ৫৩৫ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হুমায়র কবির (মোটরসাইকেল) পেয়েছেন ৩৪০ ভোট। ২ সেপ্টেম্বর সাংসদ হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে আসনটি শুন্য হয়।

মঙ্গলবার রাত ৯টার দিকে রিটানিং কর্মকর্তা ও রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, নির্বাচনে মোট এক লাখ ১১ হাজার ৪৫৮টি বৈধ ভোট পড়েছে। যা মোট ভোটের ২৬ দশমিক ৪৮ শতাংশ।

নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ প্লাটুন র‌্যাব, ৪ প্লাটুন বিজিবি, ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন ছিল। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, বিজিবি ও র‌্যাব টহলে ছিল। ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার মিলে এ আসনের ভোটার সংখ্যা ছিল চার লাখ ২০ হাজার ৭৮০।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026