1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন

কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২২

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ২২৩ বার দেখা হয়েছে

ঝুঁকিপূর্ণ মোড় ঘোরার সময় পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে যায়। এতে শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন।বুধবার আজাদ কাশ্মীরের সুধানতি জেলায় দুর্ঘটনাটি ঘটে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তা গণমাধ্যমকে জানান, একটি ঝুঁকিপূর্ণ মোড় ঘোরার সময় বাসটি গভীর খাদে পড়ে যায়। বাসে ৪০ জনের বেশি যাত্রী ছিল। এটি রাওয়ালপিন্ডি যাচ্ছিল।

পাকিস্তানের গণমাধ্যম ডনের খবরে বলা হয়, ৪০ সিটের বাসটি তেহসিলের হেডকোয়ার্টার বেলোচ থেকে রওনা দিচ্ছিল। বাসটি সাত কিলোমিটার যাওয়ার পর কারিগরি ত্রুটির সম্মুখীন হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, এটি সর্বপ্রথম বাম দিক থেকে একটি পাহাড়ে ধাক্কা দেয়, এর পর হঠাৎ দক্ষিণ দিকে ৫০০ মিটার নিচে খাদে পড়ে যায়।

স্থানীয় পুলিশ প্রথমে নিহতের সংখ্যা সাত জন বলে জানিয়েছিল। কিন্তু পরে মৃতের সংখ্যা আরও বেড়েছে বলে জানানো হয়। হতাহতদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026