1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন

পেট্রল ও ডিজেলের দাম কমেছে ভারতে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ২০৫ বার দেখা হয়েছে

দীর্ঘদিন দাম ঊর্ধ্বমুখী থাকার পর পেট্রল ও ডিজেলের দাম কমিয়েছে ভারত। কেন্দ্রীয় সরকারের উৎপাদন শুল্ক কমানোর সিদ্ধান্তের ঘোষণার পরেই দেশটিতে লিটারপ্রতি পেট্রলের দাম পাঁচ রুপি এবং ডিজেলের দাম এগারো রুপি করে কমেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর থেকে ভারতজুড়ে নতুন মূল্যে বিক্রি হচ্ছে পেট্রল ও ডিজেল। তবে রাজ্যভেদে দামে কিছুটা ভিন্নতা রয়েছে।

বৃহস্পতিবার  সকালে দাম কমে দিল্লিতে পেট্রল ১০৫ রুপি এবং ডিজেল ৯৩ রুপি দরে বিক্রি হচ্ছে। তবে মুম্বাইয়ে পেট্রল বিক্রি হচ্ছে ১১১ রুপি এবং ডিজেল লিটারপ্রতি ১০১ রুপি। এ ছাড়া পশ্চিমবঙ্গে দাম কমে পেট্রল বিক্রি হচ্ছে ১০৪ রুপি এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮৯ রুপিতে।

এর আগে বুধবার দিল্লিতে লিটারপ্রতি পেট্রল বিক্রি হয়েছে ১১০ রুপি দরে আর ডিজেল বিক্রি হয়েছে ৯৮ রুপি দরে। একই দিনে মুম্বাইয়ে পেট্রল বিক্রি হয় ১১৬ রুপি দরে এবং ডিজেল বিক্রি হয়েছে লিটারপ্রতি ১০৬ রুপিতে।

এদিকে কেন্দ্রীয় সরকারের শুল্ক কমানোর সিদ্ধান্তের পরে এনডিএ শাসিত বিহার, আসাম, কর্ণাটক, গোয়া, ত্রিপুরা, মণিপুর ও উত্তরপ্রদেশ ডিজেল-পেট্রলে লিটারপ্রতি ১-৭ রুপি পর্যন্ত শুল্ক কমিয়েছে। ফলে এসব রাজ্যেও তেলের দাম কমেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026