1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউএস ট্রেজারি কর্মকর্তার সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের বৈঠক বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ অস্থিসন্ধির ব্যথাকে অবহেলা নয় ৪-৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ১৩ হাজার ৪৯০ যাত্রী ঢাকা বিমানবন্দর সম্প্রসারণ: নির্মাণ ও পরামর্শক সেবায় আরও ৭৬৫ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নতুন দায়িত্বে ডোনাল্ড চীনা চিপ নির্মাতা সিএক্সএমটি’র ধাক্কায় বিশ্ব পুঁজিবাজারে ধস

বাস ভাড়া বাড়বে কি-না, সিদ্ধান্ত রবিবার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ১৯৯ বার দেখা হয়েছে

আগামী রবিবার (৭ নভেম্বর) বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিতে বৈঠক ডেকেছে সড়ক পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ। পরিবহন মালিক সমিতির দাবির প্রেক্ষিতে বিআরটিএ কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই বৈঠক।

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর যৌক্তিকহারে বাস ভাড়া বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিআররিটিএ চেয়ারম্যানের কাছে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে চিঠি পাঠানো হয়। এরপর এই সিদ্ধান্ত নেয় বিআরটিএ।

বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানান, রবিবার বেলা ১১টায় বিআরটিএ কার্যালয়ে ভাড়া নির্ধারণ সমন্বয় কমিটির বৈঠক হবে। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ডিজেলের দাম বাড়ায় গাড়ি চালিয়ে মালিকদের কোনো লাভ হবে না। তেলের দাম ওঠাতেই হিমশিম খেতে হবে। সারাদেশের বাস মালিকরা মনে করে, অবিলম্বে বাস ভাড়া না বাড়ানো হলে গাড়ি চালানো কোনোভাবেই সম্ভব হবে না।

বুধবার (৩ নভেম্বর) ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করেছে সরকার।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026