1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন

নাইজারে বন্দুকধারীদের হামলা, নিহত অন্তত ৬৯

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ২১১ বার দেখা হয়েছে

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বন্দুকধারীদের হামলায় অন্তত ৬৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দেশটিতে স্থানীয় সময় শুক্রবার ( ৫ নভেম্বর) জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। বিবিসি সূত্রে এ তথ্য জানা যায়। 

মালির সীমান্তবর্তী দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় নিহতদের মধ্যে স্থানীয় এক মেয়রও রয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবারের এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পশ্চিমের তিলাবেরি অঞ্চলে এ ঘটনা ঘটে। মেয়রসহ একটি প্রতিনিধি দলের ওপর হামলা চালায় ‘নিষিদ্ধ সশস্ত্র সন্ত্রাসীরা’।

নাইজারের দুই প্রতিবেশী দেশ মালি ও বুরকিনা ফাসোর সীমান্ত-সংলগ্ন এলাকাগুলোতে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। চলতি বছরও পাঁচশ জনেরও বেশি মানুষ প্রাণ হারান এ অঞ্চলে। গত মার্চেও জঙ্গি সন্দেহে ওই অঞ্চলের তিনটি গ্রামে সমন্বিত অভিযানে ১৩৭ জন নিহত হন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026