1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

গুলশানে ক্লাবে র‌্যাবের অভিযান, বিপুল পরিমাণ মদ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ২১১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানে দি ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবে অভিযান চালিয়েছে র‌্যাব। সেখান থেকে অনুমোদনহীনভাবে ৪০০ বোতল মদ ও ৭০০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দিকে ক্লাবটিতে অভিযান চালানো হয় বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) দিবাগত মধ্যরাতে এই অভিযান শুরু হয়। আজ শনিবার সকালেও তা চলছিল।

অবৈধভাবে মদ মজুতের অভিযোগ পেয়ে এই অভিযান চলছে বলে র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল-মোমেন জানিয়েছেন।

র‌্যাব জানায়, ক্লাবের মিলনায়তনের স্টেজের নিচে, সিঁড়ির পেছনে গোপন কুঠুরিতে এবং স্টোরে এসব অননুমোদিত মদ ও বিয়ার রাখা হয়েছিল। এছাড়া একটি টয়েলেটের সিলিংয়ের আড়াল থেকেও মদ পাওয়া যায়। আরও কয়েকটি জায়গায়ও মদ পাওয়া গেছে।

উদ্ধার করা মদের অনুমোদনের কোনো প্রমাণপত্র দেখাতে পারেনি ক্লাব কর্তৃপক্ষ। তবে মদ জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

এর আগে, ২০১৪ সালেও এই ক্লাবে চালানো অভিযানে বিপুল পরিমাণ অননুমোদিত মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026