1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন

হাসপাতালে আগুন, আইসিইউতে থাকা ১০ রোগীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ১৮৩ বার দেখা হয়েছে

ভারতের মহারাষ্ট্রের আহমদনগরে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে আইসিইউতে থাকা ১০ রোগীর মৃত্যু হয়েছে। মৃত ওই ১০ জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন।

এনডিটিভি জানিয়েছে, মুম্বাই থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে আহমদনগরের সিটি সিভিল হাসপাতালে শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

প্রচণ্ড ধোঁয়ায় শ্বাসরোধ হয়েই আইসিইউতে থাকা রোগীদের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। খবর পেয়েই দ্রুত উদ্ধারের কাজ শুরু করে পুলিশ ও দমকলকর্মীরা।

ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কারণে ওই অগ্নিকাণ্ড হয়েছে বলে জানিয়েছেন তারা।

গত এপ্রিলে মহারাষ্ট্রের পালঘর জেলার বিরারের কোভিড হাসপাতালে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল। ওই ঘটনায় আইসিইউতে চিকিৎসাধীন ১৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026