1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

বঙ্গবন্ধু বাংলাদেশের পর্যটন শিল্পেরও জনক — রাশেদ খান মেনন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭
  • ১৯৩ বার দেখা হয়েছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পর্যটনকে অর্থনৈতিক কর্মকা-ের অন্যতম উৎসে পরিণত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ পর্যটন কর্পোরেশন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সুইজারল্যান্ডের মতো করে বাংলাদেশকে নির্মাণ করতে চেয়েছিলেন এবং কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবনের গোড়াপত্তন করেছিলেন। এছাড়া সমুদ্রের অমিত সম্ভাবনাকে অর্থনৈতিক সমৃদ্ধিতে উত্তরণে ১৯৭৪ সালে সমুদ্রসীমা আইন প্রণয়ন করছিলেন। তাই এ কথা নির্দ্বিধায় বলা যায় বঙ্গবন্ধু দেশে পর্যটন শিল্পেরও জনক।
মন্ত্রী আজ রাজধানীর সেগুনবাচিায় সড়ক পরিবহন সমিতি মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃায় এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান ইসমত কাদিরের সভাপতিত্বে এতে আরো বক্তৃতা করেন সাবেক মন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর এমপি, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।
অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী বলেন, একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ গঠনে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে আজ জঙ্গিবাদের কালো থাবা, সাম্প্রদায়িকতার বিষবাষ্প। যে সাম্প্রদায়িকতার কবর দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ সৃষ্টি হয়েছিল সেই সাম্প্রদায়িক গোষ্ঠী আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। রামু, নাসিরনগর এবং রংপুরের ঘটনা এই অপশক্তির চক্রান্তেরই অংশ। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের এই চক্রান্ত রুখে দাঁড়াতে হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026