1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

মোবাইলে ইন্টারনেট না থাকলেও পিসি’তে চলবে হোয়াটসঅ্যাপ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২১৯ বার দেখা হয়েছে

বিশ্বের অন্যতম জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপস হোয়াটসঅ্যাপ। সারাবিশ্বে দিন দিন এর ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। তাই তো ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে এবার নতুন ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ।

এখন মোবাইলে ইন্টারনেট না থাকলেও ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন ব্যবহারকারী। শুধু তাই ই নয়, একসঙ্গে চারটি ডেস্কটপ বা ল্যাপটপে ওয়েবের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।

এজন্য যে ফোনের হোয়াটসঅ্যাপটি থেকে ওয়েব ব্যবহার করা হচ্ছে সেটি সক্রিয় না থাকলেও চলবে। এভাবে টানা ১৪ দিন কার্যকর থাকবে ওয়েব। এসময় শুধু কম্পিউটারের ইন্টারনেট থাকলেই চলবে। আপনি লগ আউট না হলেও ১৪ দিন পরে নিজ থেকেই লগ আউট হয়ে যাবে।

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে বলা হয়েছে, একবার ওয়েব লিঙ্ক করে ফেলার পরে মূল ডিভাইসটি দূরে রাখলে বা তা বন্ধ রাখলেও কাজ করবে। এমনকি ইন্টারনেট পরিষেবা না থাকলেও কাজ করবে। তবে এই সুবিধা পুরনো ভার্সনের ফোন ও ট্যাবে পাওয়া যাবে না। আইফোনে হোয়াটসঅ্যাপ খোলা থাকলেও এ ক্ষেত্রে কিছু কিছু সুবিধা আপাতত মিলবে না।

এক্ষেত্রে প্রতিটি মেসেজ, কল এবং অন্যান্য সব কিছুর গোপনীয়তা বজায় থাকবে। সুতরাং ব্যবহাতকারীর কোনো ভয় নেই বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে এ সুবিধা পাবেন-

> প্রথমে আপনার স্মার্টফোনের হোয়াটসঅ্যাপে গিয়ে ডান দিকের উপরে যে তিনটি বিন্দু রয়েছে সেখানে ক্লিক করুন।

> এরপর ড্রপ ডাউন মেনু থেকে ‘লিঙ্কড ডিভাইস’ মেনুতে সিলেক্ট করে ‘মাল্টি ডিভাইস বিটা’ লেখাতে ক্লিক করুন। এর ফলে একটা নতুন পাতা খুলবে, এই ব্যবস্থায় কী কী সুবিধা পাওয়া যাবে তার বিবরণ থাকবে।

> এরপর ‘জয়েন বিটা’ লেখায় ক্লিক করে ‘কন্টিনিউ’ বাটনে ট্যাপ করুন। পরে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব খুলে কিউআর স্ক্যান করলেই দৃশ্যমান হবে।

সূত্র: এনডিটিভি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026