1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি রাষ্ট্রপতির এখতিয়ারে — আইনমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭
  • ১৯৩ বার দেখা হয়েছে

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি রাষ্ট্রপতির এখতিয়ারে। রাষ্ট্রপতি যখন নিয়োগ দেবেন তখনই প্রধান বিচারপতি নিয়োগপ্রাপ্ত হবেন। এ ব্যাপারে তাঁর কোনো এখতিয়ার নেই এবং তাই এ বিষয়ে তিনি কিছু বলতেও পারবেন না। তবে তিনি মনে করেন, রাষ্ট্রপতি প্রধান বিচারপতির পদটি বেশিদিন খালি রাখবেন না।
মন্ত্রী আজ ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচারকদের প্রশিক্ষণ কোর্সের একটি অধিবেশনে বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার পূর্বে অন্যান্য বিচারপতি নিয়োগ দেওয়া যাবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সংবিধানের ৯৭ অনুচ্ছেদে বলা আছে অস্থায়ী প্রধান বিচারপতি প্রধান বিচারপতির অনুরূপ ক্ষমতা পালন করতে পারবেন। অনুরূপ মানে হচ্ছে প্রধান বিচারপতি যা যা করতে পারতেন তিনি (অস্থায়ী প্রধান বিচারপতি) সেটাই করবেন।’ আইনমন্ত্রী আরো বলেন, ‘যিনি এখন অস্থায়ী প্রধান বিচারপতি তিনি কিন্তু একটা শপথ নিয়েছেন, আপিল বিভাগের বিচারপতি হিসেবে। অনুরূপ মানে হচ্ছে- চিফ জাস্টিসের সকল ক্ষমতা তিনি পালন করতে পারবেন। সেখানে কিন্তু কোনো বিভাজন করে দেওয়া হয়নি – তিনি কি করতে পারবেন, কি পারবেন না।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026