1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ৩ স্কুলছাত্র নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ২৫২ বার দেখা হয়েছে

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তিন স্কুলছাত্র নিহত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধলাপাড়া সরিষাআটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— ধলাপাড়া ইউনিয়নের বড়মেধার গ্রামের শাহজালালের ছেলে আবুবকর (১৬), রমজান আলীর ছেলে সায়েম (১৬) ও সমির আলীর ছেলে শরীফ (১৬)। তারা ধলাপাড়া এস ইউপি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

ঘাটাইলের ধলাপাড়া ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) অহেদুল ইসলাম যুগান্তরকে জানান, সকালে তিন বন্ধু দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধলাপাড়া সরিষাআটা মোড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

এ সময় ওই তিন শিক্ষার্থী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এতে ওই তিনজনই ঘাটাইল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026