1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ৩

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ১৯০ বার দেখা হয়েছে

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ঝালকাঠীর নলছিটির দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় মাইক্রোবাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে একজন চালকসহ ৩ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে শের-ই বাংলা মেডিকেলে। সোমবার সকাল পৌঁনে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঝালকাঠির নলছিটি থানার ওসি মনোরঞ্জন মিস্ত্রী এবং নিহতদের স্বজনরা জানান, সকালে বাকেরগঞ্জের দিক থেকে একটি সিএনজি (থ্রি হুইলার) বরিশাল নগরীর দিকে যাচ্ছিলো। নলছিটির দপদপিয়া জিরো পয়েন্ট এলাকা অতিক্রমকালে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সাথে সিএনজিটি’র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানের সামনের অংশ বিধ্বস্ত হয়। গুরুতর আহত হয় ৪ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা নাসির বিশ্বাস (৫৫) নামে একজন নির্মাণ শ্রমিককে মৃত ঘোষণা করেন। তার বাড়ি বাকেরগঞ্জের চরামদ্দী এলাকায়।

এদিকে গুরুত্বর আহতাবস্থায় মাইক্রোবাস চালক জাহাঙ্গীর মৃধা (৪৫) এবং সিএনজি যাত্রী মিরাজুল ইসলামকে (৩২) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন স্বজনরা। নগরীর নথুল্লাবাদ এলাকা অতিক্রমকালে মাইক্রোবাস চালক জাহাঙ্গীর এবং রাজবাড়ি অতিক্রমকালে তরকারী ব্যবসায়ী মিরাজুল ইসলামের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পুলিশ। নিহত জাহাঙ্গীরের বাড়ি বাকেরগঞ্জে এবং মিরাজুলের বাড়ি নলছিটিতে।

 

অপরদিকে ওই দুর্ঘটনায় আহত নাসির খলিফা নামে একজন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন নলছিটি থানার ওসি। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত যান দু’টি আটকের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026