1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

লেগুনার হেলপারকে যৌন নির্যাতন, গ্রেপ্তার ৩

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৩৩৭ বার দেখা হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথ উপজেলায় লেগুনার হেলপারকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গতকাল রোববার রাতে ওই তিনজনের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা।

অভিযুক্তরা হলেন- সোনাপুর গ্রামের ছালেক মিয়া, শাহপুর গ্রামের সুমন মিয়া ও সাইদুল হক। মামলার আগেই অভিযোগ পেয়ে রোববার বিকেলে তাদের আটক করে পুলিশ। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার সকালে তাদের সিলেটের আদালতে পাঠানো হয়।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, শনিবার সন্ধ্যায় বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নের শাহপুর গ্রামের সুরমা নদীর পাড় এলাকায় জাহিদ মিয়ার সঙ্গে গল্প করছিলেন ভুক্তভোগী। এ সময় বখাটে ছালেক, সুমন ও সাইদুল ভয়ভীতি দেখিয়ে তাকে যৌন নির্যাতন করে। পরে ঘটনা কাউকে না জানাতে হুমকিও দেয় তারা।

বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026