1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

চট্টগ্রামের টেক্সটাইল ইনস্টিটিউটে ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ২৮৪ বার দেখা হয়েছে

আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রামের টেক্সটাইল ইনস্টিটিউটের ছাত্রাবাসে ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত ২টার দিকে নগরীর বায়োজিদ বোস্তামী থানার আমিন কলোনীর ছাত্রবাসে সপ্তম বর্ষের ছাত্রদের সাথে পঞ্চম বর্ষের ছাত্রদের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন ফজলে রাব্বী (১৭), রাশেদুল ইসলাম (১৮), ফয়েজ উদ্দিন (১৭), মোহাম্মদ উল্লাহ (১৮), আশরাফুল ইসলাম আশিক (১৭), রাজিব হোসেন (১৮), অভিজিৎ দত্ত (১৮), পারভেজ হোসেন (১৯), মাইদুল ইসলাম (১৮), বাপ্পা রাজ তালুকদার (১৮) ও জিয়াউর রহমান (১৮)।

এদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ফারুক আহমেদ এবং মাইদুল হাসানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘আধিপত্য বিস্তার এবং কথা কাটাকাটির জেরে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।’

সূত্র : ইউএনবি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026