1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ

ভাড়া নৈরাজ্য বন্ধে মহাখালী বাস টার্মিনালে অভিযান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ২১৫ বার দেখা হয়েছে

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে অভিযান পরিচালনা করছে বিআরটিএ’র ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ১১টা থেকে তৎপরতা শুরু করে ভ্রাম্যমান আদালত।

ভাড়া নৈরাজ্য বন্ধের অভিযানে মহাখালীতে ভ্রাম্যমান আদালতের জেরার মুখে বাস চালক ও সহযোগী। ছবি : ভোরের কাগজ

বিআরটিএ পরিচালক (এনফোর্সমেন্ট) সারোয়ার আলম জানান, গত সোমবার রাজধানীতে বিআরটিএ’র ভ্রাম্যমান আদালত তৎপর ছিল। তখন ভাড়ায় অনিয়ম ও নৈরাজ্যের কারণে পরিবহনকর্মীদের সতর্ক করে দেয়া হয়। তবে মঙ্গলবার থেকে কোনো ধরনের সর্তকতা করা হবে না, শাস্তির আওতায় আনা হবে। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকাও বেশি ভাড়া কেউ আদায় করতে পারবে না। বিষয়টি নিয়েই আমরা যাত্রীদের সঙ্গে কথা বলছি এবং পরিবহনকর্মীদের সঙ্গেও কথা বলছি। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পেলে শাস্তির আওতায় আনা হবে। মহাখালী বাস টার্মিনাল থেকে বড় ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি।

জানা গেছে, বিআরটিএ’র মোবাইল কোর্ট সব বাস টার্মিনাল এবং গুরুত্বপূর্ণ সড়কে ও তৎপরতা চালাবে। কিন্তু সিএনজিচালিত গণপরিবহনে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কি না সে ব্যাপারে খতিয়ে দেখছে না। ভ্রাম্যমান আদালত শুধুমাত্র বর্ধিত ভাড়ার অতিরিক্ত আদায় করা হচ্ছে কি না সেটাই দেখছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026