1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার

ঢাকা-প্যারিস প্রতিরক্ষা সহযোগিতার আগ্রহপত্র সই

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ১৯৩ বার দেখা হয়েছে

প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়ে একটি আগ্রহপত্র সই করেছে বাংলাদেশ ও ফ্রান্স। গত মঙ্গলবার রাতে প্যারিসে দুই দেশের শীর্ষ বৈঠকে ওই আগ্রহপত্র সই হয়। ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়ে আগ্রহপত্র সই করাকে স্বাগত জানানোর কথা বলা হয়েছে।

ফ্রান্সের সঙ্গে বাংলাদেশ কোনো প্রতিরক্ষা চুক্তি সই করেছে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘প্রতিরক্ষা খাতে কোনো চুক্তি সই হয়নি।’ কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়ে আগ্রহপত্র মূলত দুই দেশের মধ্যে এ বিষয়ে কাজ করার প্রাথমিক সম্মতি। এটি কোনো চুক্তি নয়। তবে দুই দেশে চাইলে ভবিষ্যতে চুক্তি করতে পারে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার প্যারিসের এলিসি প্রাসাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর বৈঠকে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026