1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার

ঢাকা-প্যারিস ৩ চুক্তি সই, ৩৩০ মিলিয়ন ইউরো পাবে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ১৮৭ বার দেখা হয়েছে

ঢাকা-প্যারিসের সঙ্গে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত তিনটি চুক্তি সই হয়েছে। দেশটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফর চলাকালে এ চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, করোনা মোকাবিলা ও উন্নয়ন প্রকল্পের জন্য ৩৩০ মিলিয়ন ইউরো সহায়তা পাবে বাংলাদেশ।

বুধবার (১০ নবেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন।

সচিব জানান, আর্থিক সহায়তা দিচ্ছে এজেন্সি ফ্রান্স ডেভলোপমেন্ট (এএফডি)। সংস্থাটি করোনা মোকাবিলায় ২০০ মিলিয়ন ইউরো দেবে বাংলাদেশেকে। আর ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্টের জন্য দেবে ১৩০ মিলিয়ন ইউরো।

এ নিয়ে বাংলাদেশকে দেওয়া এএফডি’র মোট সহায়তা এক বিলিয়ন ইউরো ছাড়িয়েছে বলে জানান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন। এর আগে সংস্থাটি ৮০০ মিলিয়ন ইউরো দিয়েছিল।

এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন বলেন, বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ তাদের কর্মচারীদের জন্য অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণে সহযোগিতা জোরদারে ফ্রান্সের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তি সই করে।

তিনটি চুক্তি সইয়ের মধ্যে উল্লেখিত দুটির কথা জানা গেছে। এসময় উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। খবর: বাসস

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026