1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

দারাজের এক টাকা গেম ও স্পিন দ্যা হুইল কার্যক্রম বন্ধের নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২১৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

আলিবাবা গ্রুপের অঙ্গসংগঠন ও দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ চতুর্থবারের মতো আয়োজন করেছে বিগেস্ট ওয়ান ডে সেল ক্যাম্পেইন ইলেভেন ইলেভেন (১১.১১)।

ক্যাম্পেইনটি আজ ১১ নভেম্বর শুরু হয়ে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত চলবে। এ ক্যাম্পেইনে অংশ হিসেবে এক টাকা গেম ও স্পিন দ্যা হুইল কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল কিন্তু এ দুইটি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় থেকে দারাজ কর্তৃপক্ষকে দেয়া চিঠিতে বলা হয়, এক টাকা গেম ও স্পিন দ্যা হুইল কার্যক্রম প্রচলিত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, প্রতিযোগিতা আইন, ২০১২ এবং চুক্তি আইন, ১৮৭২ এর পরিপন্থী তাই এদুটি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হল।

তবে দারাজের ১১.১১ ক্যাম্পেইনে আকর্ষণীয় ছাড়সহ অন্যান্য কার্যক্রম যেমন- মিস্ট্রি বক্স, সারপ্রাইজ ভাউচার, গেজ অ্যান্ড গেট ইট ফ্রি, বিগ বাই উইন, থাউজেন্ডস টাকা ডিসকাউন্ট, শেক শেক- সেলার ডাবল টাকা ভাউচার, ফ্ল্যাশ সেল, বিগ বাই উইন, ১১’ও ক্লক ডিলস ও অ্যাড টু কার্ট গিভওয়েসহ অন্যান্য ক্যাম্পেইনে কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026