1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

মেঘ কেটে গেলে শীত বাড়বে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ২৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

এই নিম্নচাপের কারণে বৃহস্পতিবার থেকে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। আগামীকাল শনিবারও আকাশ মেঘলা থাকতে পারে। ফলে হালকা শীতের প্রভাব কিছুটা কমে এসেছে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী রোববার থেকে আকাশ পরিস্কার হতে শুরু করবে। এতে শীতের অনুভূতি আবার ফিরতে পারে।

অধিদপ্তরের আবহাওয়াবিদেরা বলছেন, শনিবারও দেশের বেশির ভাগ স্থানের আকাশে মেঘ থাকতে পারে। ফলে রাতে তাপমাত্রা বাড়তে পারে। তবে কিছুটা কমতে পারে দিনের তাপমাত্রা। আগামী দুই–এক দিনের মধ্যে দেশের কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে। ১৫ নভেম্বর থেকে শীতের অনুভূতি বাড়তে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘মেঘ থাকায় তাপমাত্রা বাড়তে পারে। মেঘ কেটে গেলে তাপমাত্রা আবারও কিছুটা কমতে পারে।’

এদিকে আজ শুক্রবার কাল থেকে রাজধানীর আকাশজুড়ে হালকা মেঘ ছিল। ভোরে ও সন্ধ্যার পর অনেক স্থানে কুয়াশা ও মেঘ মিলে ধোঁয়াশা তৈরি হয়। তবে এতে তাপমাত্রা কমেনি, বরং কিছুটা বেড়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026