1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড

তিন ধাপে ২৫৩ ইউপিতে বিনা ভোটে চেয়ারম্যান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ১৭৮ বার দেখা হয়েছে

এবারের ইউপি নির্বাচনের প্রথম তিন ধাপেই চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতার ২৫৩ জনের নতুন রেকর্ড তৈরি হয়ে গেছে। বাকি রয়েছে এখনো কমপক্ষে তিনটি ধাপ। তৃতীয় ধাপের নির্বাচনেও বিনা ভোটের চেয়ারম্যান পেতে যাচ্ছে ১০০ ইউপি। গতকাল নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এ তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবার এ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে অনেক প্রার্থী সরে দাঁড়ানোতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীদের সংখ্যা বাড়ে। জানা যায়, চেয়ারম্যান পদের এই ১০০ জন একক প্রার্থী সবাই ক্ষমতাসীন দলের।

এর আগে প্রথম ধাপে ৭২ জন এবং দ্বিতীয় ধাপে ৮১ জন একক প্রার্থী হিসেবে ভোট ছাড়াই চেয়ারম্যান হয়েছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে এর আগে ২০১৬ সালের ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হন ২১৭ জন। ২০১১ সালের এসংক্রান্ত কোনো তথ্য নির্বাচন কমিশনের কাছে নেই। ১৯৯৭ সালের নির্বাচনে ৩৭ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ১৯৯২ সালে চারটি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতার ঘটনা ঘটে। ১৯৮৮ সালে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ১০০ জন।

 

এবার তৃতীয় ধাপের নির্বাচনে ১০০ জন চেয়ারম্যান ছাড়াও নারীদের জন্য সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৩২ জন, সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩৩৭ জন একক প্রার্থী। এঁরাও ভোট ছাড়াই জনপ্রতিনিধি হচ্ছেন। দ্বিতীয় ধাপেও  ৮১ জন চেয়ারম্যান ছাড়াও সদস্য পদে নারীদের জন্য

সংরক্ষিত ওয়ার্ডে ৭৩ জন এবং সাধারণ ওয়ার্ডে ২০৩ জন ভোট ছাড়াই সবাই বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়ে গেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026