1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড

মেঘনায় পণ্যবাহী বাল্কহেডে আগুন, ৯৯৯-এ কল দিয়ে রক্ষা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ১৭৯ বার দেখা হয়েছে

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে মেঘনা নদীতে এমভি ফারুক নামে পণ্যবোঝাই একটি বাল্কহেডে আগুন লেগেছে। আজ শনিবার দুপুর ১২টায় মেঘনা নদীর সবুজ বয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় বাল্কহেডের স্টাফরা জাতীয় জরুরি ৯৯৯ নম্বরে কল দিলে মুহূর্তেই ঘটনাস্থলে পৌঁছে যান ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

ক্ষতিগ্রস্ত বাল্কহেডের মাস্টার মো. সোহাগ জানান, বরিশাল থেকে বিভিন্ন পণ্যের কাগজের তৈরি কার্টন নিয়ে এমভি ফারুক নামে বাল্কহেডটি মুন্সিগঞ্জ যাচ্ছিল। এরইমধ্যে এটি চাঁদপুরের মেঘনা নদীর সবুজ বয়া এলাকা অতিক্রম করার সময় কার্টনে আগুন লেগে যায়। এসময় কোনো উপায়ন্তর না পেয়ে তিনি ৯৯৯ নম্বরে কল দেন। খবর পেয়ে।ই চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপন জাহাজ ও কোস্টগার্ডের কয়েকটি স্পিডবোট ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে তাদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

চাঁদপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, এতে প্রচুর পরিমাণ কার্টন পুড়ে গেলেও বাল্কহেডের ইঞ্জিনের কোনো ক্ষতি হয়নি। তাছাড়া স্টাফরাও অক্ষত ছিলেন। এসময় ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করে মাত্র এক ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026