1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভবন নির্মাণ হবে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭
  • ১৮৫ বার দেখা হয়েছে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান আজ রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের
১৫ তলাবিশিষ্ট প্রধান কার্যালয় ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এ ভবনটি নির্মিত হলে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কাক্সিক্ষত আশা পূরণ হবে এবং তারা সুন্দর পরিবেশে নিজ নিজ দায়িত্ব পালন করতে পারবেন।
২টি পর্যায়ে ১৫ তলাবিশিষ্ট এ ভবন নির্মাণ করা হবে। প্রথম পর্যায়ে ২য় তলা ভবন নির্মাণ করা হবে, যার কার্যসম্পাদনের সময় ৮ মাস এবং নির্মাণের চুক্তি মূল্য ৩০ কোটি ৬৭ লাখ ৪২ হাজার ৮শত ২৬ টাকা। ৪৪টি গাড়ি রাখার সুবিধাসহ বেজমেন্ট থাকবে ২টি। এ ভবনের অন্যান্য সুবিধাসমূহ হচ্ছে মাল্টিপল লিফট, আধুনিক কনফারেন্স কক্ষ, আধুনিক ডিজাইনের অফিসকক্ষ, পুরুষ ও মহিলাদের জন্য পৃথক টয়লেট, প্রতিবন্ধীদের জন্য পৃথক টয়লেট, গাড়ি পাকিংসহ আন্ডার গ্রাউন্ড ওয়াটার রিজার্ভার।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু হেনা মোস্তাফা কামালের সভাপতিত্বে এ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোঃ রমজান আলী, পরিচালক (প্রশাসন) ও মোঃ সাবের হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026