1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার’ পাকিস্তানের সাথে বাণিজ্য সম্প্রসারণ ও শিল্পখাতে সহযোগিতার নতুন সম্ভাবনা ‘বাংলাদেশ একটি ভালো টেস্ট দল’ ‘বাংলাদেশে খেলা চ্যালেঞ্জিং, আমরা প্রস্তুত আছি’ ড. ইউনূসকে হেনস্তা আন্তর্জাতিক রীতিনীতি ও রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থি চুরির ঝুঁকিতে কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক যাত্রা, আইকাও অডিটের আগে উদ্বেগ ঢাবি থেকে চূড়ান্তভাবে আলাদা হলো সেন্ট্রাল ইউনিভার্সিটি কম দামের ক্যাসিও ঘড়ি পরছেন থাই মন্ত্রী-আমলারা, কারণ কী বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সমাজে ‘দৃষ্টান্ত স্থাপন করা’ তিন ব্যক্তির

সংসদের ১৫তম অধিবেশন শুরু আগামীকাল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ১৬১ বার দেখা হয়েছে

একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন আগামীকাল রোববার বিকাল ৪টায় শুরু হচ্ছে।

গত ২৭ অক্টোবর রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে এ অধিবেশন আহ্বান করা হয়েছে। ফলে এ অধিবেশন আগামীকাল শুরু হয়ে মাঝে মুলতবি দিয়ে ২৫ অথবা ২৬ নভেম্বর পর্যন্ত চলতে পারে বলে সংসদ সচিবালয় থেকে জানা গেছে।

এ অধিবেশনে সাংবাদিকদের সরাসরি সংসদ ভবনে গিয়ে খবর সংগ্রহের অনুমোদন নেই। সংসদ বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচার থেকে মিডিয়া কর্মীদের অধিবেশন কাভার করতে হবে। গত প্রায় দু’বছর এ ব্যবস্থাপনায় গণমাধ্যম কর্মীরা অধিবেশন কাভার করছেন। সংসদ সচিবালয় জানায় এবারো করোনাকালীন সব ধরনের সুরক্ষা বলয়ের মধ্যেই অধিবেশন অনুষ্ঠিত হবে।

এ দিকে গত ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদের চর্তুদশ অধিবেশন শেষ হয়। গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশন মোট ৭ কার্যদিবস চালানো হয়। ওই অধিবেশনে ৯টি বিল পাস হয়। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে ৩২টি নোটিশ পাওয়া যায়।

ওই অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য সর্বমোট ২৪টি প্রশ্ন পাওয়া যায়। এর মধ্যে তিনি ১৬টি প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য প্রাপ্ত মোট ৫৮৪টি প্রশ্নের মধ্যে মন্ত্রীগণ ৩৮৯টি প্রশ্নের জবাব দেন।
সূত্র : বাসস

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026