1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

চিরিরবন্দরে চোরের উপদ্রপ বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে এলাকাবাসী; ৫ দিনের ব্যবধানে দোকানসহ দুই বাড়ীতে চুরি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭
  • ২১৬ বার দেখা হয়েছে

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের চিরিরবন্দরে ৫ দিনের ব্যবধানে দোকানসহ দুই বাড়ীতে চুরি সংঘটিত হওয়ায় এলাকাবাসী আতঙ্কে রাত্রি যাপন করছে। জানা গেছে, গত ২৮ নভেম্বর চোরেরা গভীর রাতে উপজেলার ১০নং পুনট্টি ইউনিয়নের নারায়নপুর গ্রামের বিলাত আলীর পুত্র রহমত আলীর বাড়ীর প্রাচীর টপকিয়ে সদর দরজার কড়া খুলে দুই লক্ষ টাকা মূল্যের তিনটি গরু চুরি করে নিয়ে যায়। এর দুইদিন পূর্বে তার বাড়ীর পার্শ্বের মুদি দোকানের তালা ভেঙ্গে মোবাইল অন্যান্য মালামালহ প্রায় নগদ পাঁচ হাজার টাকা নিয়ে যায়। শুধু রহমত আলীর নয় ৫ দিন পুর্বে ব্রম্মপুর গ্রামের মৃত আব্দুল গফফারের পুত্র মোঃ বাচ্চুর বাড়ীতে চোরেরা একই কায়দায় ঢুকে দু’টি গরু নিয়ে বাহির করে নিয়ে গেলে একটি গরু তাদের হাত ফসকে পালিয়ে আসে। নারায়নপুর গ্রামের শিক্ষক শামীম রেজা জানান, চোরের উপদ্রপ বেড়ে যাওয়ায় আমরা প্রতিরাতে প্রতি বাড়ীতে সকল সদস্য পর্যায়ক্রমে বিনিদ্র রাত্রিযাপন করছি। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নূর-এ-কামাল জানান, চোরের উপদ্রপ বাড়ায় গ্রাম পুলিশসহ থানা পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ হারেসুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে কয়েকদিন আগে ব্রম্মপুরে একটি বাড়ীতে চুরি হয়েছিল। তাছাড়া চুরির ঘটনা নেই বললেই চলে।##

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026