1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড

আইজিপির স্ত্রী পরিচয়ে এসপিকে কনস্টেবল নিয়োগে চাপ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ২০৮ বার দেখা হয়েছে

মাসুদ আলম: [২] গ্রেপ্তারকৃতরা হলেন- রুমা আক্তার ও স্বামী আসলাম মিয়া। বৃহস্পতিবার রাত নয়টায় ঘাটারচর টানপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

[৩] শনিবার পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. কামরুজ্জামান রাসেল জানান, সম্প্রতি কনস্টেবল নিয়োগে পুলিশ প্রধানের স্ত্রী পরিচয়ে বিভিন্ন জায়গায় তদবির করছিলেন রুমা । গত ৭ নভেম্বর দুপুরে তিনি টাঙ্গাইলের পুলিশ সুপারকে ফোন দেন। এসময় নিজেকে আইজিপির স্ত্রী পরিচয় দিয়ে কনস্টেবল পদে একজন প্রার্থীকে নিয়োগ দিতে চাপ দেন। এছাড়া এসএমএসে (খুদে বার্তায়) ওই প্রার্থীর তথ্য পাঠান।

[৪] তিনি আরও বলেন, বিষয়টি প্রতারণা প্রমাণিত হওয়ায় পুলিশ সদরদপ্তরের এলআইসি শাখা ও প্রযুক্তি বিশ্লেষণ করে জানা যায় এ নারী প্রতারণার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে । রুমার বর্তমানে সাভারের লুটেরচর গ্রামে স্বামীর সঙ্গে বসবাস করে। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026