1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

আজও বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ২৮৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের লঘুচাপটি এখন উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত আছে। এর প্রভাব বাংলাদেশে সরাসরি না থাকলেও আজ রবিবার দেশের বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে কমতে পারে রাতের তাপমাত্রা।

গতকাল শনিবার সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশে স্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকলেও কমতে পারে রাতের তাপমাত্রা।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ‘আগামী দু-এক দিন আবহাওয়ার অবস্থা আজকের (গতকাল) মতোই থাকবে। হালকা বৃষ্টি হওয়ার কথা। সূর্যের দেখাও কম পাওয়া যাবে। তবে আপাতত নদী ও সমুদ্র এলাকায় কোনো সংকেত থাকছে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026