1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online

১৫০ কোটি টাকার সরকারি জমি বিক্রি, মামলার জালে আ. লীগ নেতাসহ ৫

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ১৬৯ বার দেখা হয়েছে

দেওয়ান ইমন, সাভার

সাভারে ভুয়া দলিলের মাধ্যমে একটি আবাসন প্রতিষ্ঠানের কাছে সরকারি জমি বিক্রি করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে আওয়ামী লীগের নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বন বিভাগ।
মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে।
আসামিরা হচ্ছেন- বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম (৬৩), তার ভাই আব্দুল মালেক (৭৪), ভাতিজা মো. মোক্তার হোসেন (৪৪), সহযোগী  মো. কবির হোসেন হাওলাদার (৬৯) ও আবাসন প্রতিষ্ঠান গ্লোরিয়াস ল্যান্ডস এন্ড ডেভেলপমেন্ট লিমিটেডের মালিক এ কে এম মজিবুল হক (৭৫)।
মামলা দায়েরের পর পর সিআইডি রবিবার রাতে আসামি আওয়ামী লীগ নেতার ভাতিজা মোক্তার হোসেন (৪৪)কে গ্রেফতারের পর বাকি আসামিরা পলাতক রয়েছেন।
ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জের বারোইপাড়া বিটের ফরেস্টার মো. শহীদুল আলম জানান, বন বিভাগের বিক্রি করে দেওয়ার জমির মূল্য দেড়শ কোটি টাকার উপরে
সাভারের বিরুলিয়া এলাকায় বন বিভাগের সরকারি প্রায় ২ একর জমি ভুয়া দলিল বানিয়ে আবাসন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেন বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. হালিম ও তার সহযোগীরা।
সাভার সাব-বন বিটের আওতাভুক্ত কমলাপুর মৌজার সিএস ও এস এ ২২৩, ২৫৩ এবং আরএস ৬৪৪, ৬৪৬, ৬৪২ ও ৬৪৩ নং দাগের অন্যান্য সম্পত্তিসহ ১.৮২ একর জমির মালিক ও ভোগ দখলকারী ঢাকা বন বিভাগ।
কিন্তু বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য গঠিত কমিটির সভাপতি আব্দুল হালিমসহ তার সহযোগীরা এই সরকারি সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে ভুয়া দলিল সৃষ্টি করে সাভার সাব রেজিস্ট্রি অফিসে উপস্থাপন করে আম-মোক্তার নামা দলিল সম্পাদনের মাধ্যমে তা ঢাকার গ্লোরিয়াস ল্যান্ডস এন্ড ডেভেলপমেন্ট লিমিটেডের কাছে বিক্রি করে।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026