1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online

বাসে অতিরিক্ত ভাড়া : বিআরটিএর অভিযানে ৪ লাখ টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ১৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন লাখ ৯৪ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গতকাল সোমবার সন্ধ্যায় বিআরটিএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআরটিএর ১০টি ভ্রাম্যমাণ আদালত ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৩২২টি বাস ও মিনিবাসকে তিন লাখ ৯৪ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া একই অপরাধের পুনরাবৃত্তির কারণে একটি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে। ৩২২টি গণপরিবহনের মধ্যে ২৪৮টি ডিজেল ও ৭৪টি সিএনজিচালিত বাস ও মিনিবাস রয়েছে।

বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার এবং বিআরটিএ পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম, উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা ও তদারকি করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026