1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ ভেন্যু চূড়ান্ত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৫১৪ বার দেখা হয়েছে

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার চূড়ান্ত হলো বিশ্বকাপের ভেন্যুগুলো।আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার ৭টি শহরে। শহরগুলো হচ্ছে অ্যাডিলেইড, ব্রিজবেন, জিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ ও সিডনি

আগামী বিশ্বকাপে মোট ম্যাচ হবে ৪৫টি। টুর্নামেন্ট শুরু আগামী ১৬ অক্টোবর, ফাইনাল ১৩ নবেম্বর।

আগামী ৯ ও ১০ নবেম্বর দুটি সেমি-ফাইনাল হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ড ও অ্যাডিলেইড ওভালে। ফাইনালের ভেন্যু অনুমিতভাবেই বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড।

আগামী জানুয়ারিতে ঘোষণা করা হবে টুর্নামেন্টের সূচি। টিকিট বিক্রিও শুরু হবে তখন থেকে।

এবারের বিশ্বকাপে সুপার টুয়েলভে খেলা সব দল আগামী বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। তাদের মধ্যে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান সরাসরি খেলবে সুপার টুয়েলভে। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নামিবিয়া ও স্কটল্যান্ড খেলবে প্রথম রাউন্ডে। এই চার দলের সঙ্গে প্রথম রাউন্ডে খেলবে বাছাই পেরিয়ে আসা চার দল।

আগামী ফেব্রুয়ারিতে ওমানে ও জুন-জুলাইয়ে জিম্বাবুয়েতে হবে বিশ্বকাপের বৈশ্বিক বাছাইপর্ব।

অস্ট্রেলিয়ায় এই বিশ্বকাপ হওয়ার কথা ছিল গত বছর। তবে কোভিড মহামারীর কারণে তা পিছিয়ে যায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026