1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার

বায়ু দূষণের কারণে দিল্লিতে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ১৭১ বার দেখা হয়েছে

ভারতের রাজধানী দিল্লিতে আবারও বেড়েছে বায়ু দূষণ। এর প্রেক্ষিতে দিল্লি ও এর আশপাশের স্কুল-কলেজ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে অফিসগুলো মোট কর্মকর্তার ৫০ শতাংশকে বাড়ি থেকে কাজ করার সুযোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে দ্যা কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট এই নির্দেশনা জারি করে।

এদিকে এই নির্দেশনা জারির পরে দিল্লির স্কুল-কলেজগুলো অনলাইন ক্লাসে ফিরে যাচ্ছে। যেমনভাবে মহামারি করোনাভাইরাসের সময়ে ক্লাস নেওয়া হতো। আজ বুধবার থেকে অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়া হবে।

 

দূষণ কমাতে ওই অঞ্চলে ২১ নভেম্বর পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও অপ্রয়োজনীয় জিনিসপত্র বহনকারী ট্রাকগুলোকে আগামী রবিবার পর্যন্ত দিল্লিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সেই সাথে ডিজেল এবং পেট্রোল চালিত ১০ থেকে ১৫ বছরের পুরনো গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে না বলে নির্দেশ দিয়েছে এনসিআর।

বায়ু দূষণের বিষয়ে এ নির্দেশনা আসার আগে মঙ্গলবার বৈঠকে বসে দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং রাজস্থানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026