1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online

মহাখালীতে হাফপাসের দাবিতে আন্দোলন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২১৪ বার দেখা হয়েছে

বাসের ‘হাফপাস’ভাড়ার দাবিতে মহাখালীর রাস্তায় নামা শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৭ নভেম্বর) মহাখালী তিতুমীর কলেজের সামনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা রাস্তায় অবস্থান করার ১০-১৫ মিনিট পর তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের প্রায় ৪০ জন কর্মী তাদের ওপর হামলা করেন। হামলাকারীরা আন্দোলনরত শিক্ষার্থীদের (সাবেক) ভিপি নুরের (নুরুল হক নুর) লোক ও বহিরাগত বলে মারধোর করেন।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, তিতুমীর কলেজের সামনে ও এর আশপাশের এলাকায় সাধারণ শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে বাসে শিক্ষার্থীদের হাফপাস ভাড়ার দাবিতে আন্দোলন করছিলেন। শিক্ষার্থীদের অবরোধে রাস্তায় যানচলা বন্ধ হয়ে গিয়েছিল। এরই মধ্যে শিক্ষার্থীদের আরেকটি গ্রুপ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে। পরে দুই পক্ষই পুলিশ আসার আগে ঘটনাস্থল ছেড়ে চলে যায়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আশফাক আহমেদ বলেন, তিতুমীর কলেজ ও আশপাশের আরও কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাসে হাফপাস ভাড়ার দাবিতে বেলা এগারটার দিকে আন্দোলন করছিলেন। রাস্তা অবরোধ করে তারা এ আন্দোলন করছিলেন। এ সময় শিক্ষার্থীদের আরেকটা গ্রুপের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের ঝামেলা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে টিম পাঠাই। কিন্তু টিম পৌঁছার আগেই শিক্ষার্থীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে বনানী থানার অফিসার ইনচার্জ নুরে আজম মিয়া বলেন, শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদের ওপর হামলার বিষয়টি আমদের জানা নেই।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026